সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশকুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ

মাসুদ রানা,মোংলা
মাসুদ রানা,মোংলা

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন। আসনটির ১০৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে দেখা যায়, ধানের শীষ প্রতীকে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ, যিনি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন, পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট। ফলে ১৯ হাজার ১১১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম।

বিজয়ের প্রতিক্রিয়ায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হবে।

অন্যদিকে পরাজিত প্রার্থী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে নবনির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মোংলা থানা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন