সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

বগুড়ার সাত আসনে ধানের শীষের পূর্ণ জয়, এগিয়ে বিএনপি

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

দলটির চেয়ারম্যান তারেক রহমান-সহ সব প্রার্থী নিজ নিজ আসনে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা প্রতিটি আসনেই পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতের ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল ফলাফল ঘোষণা করেন।

বগুড়া-৬ (সদর)
এই আসনে তারেক রহমান ১৫০টি কেন্দ্রে মোট ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)
১২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম ১ লাখ ৬৯ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ)

বিএনপির মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩২ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)

এ আসনে বিএনপির আবদুল মহিত তালুকদার ১ লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)
বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)
গোলাম মোহাম্মদ সিরাজ ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৯৬ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)
বিএনপির মোরশেদ মিল্টন সর্বোচ্চ ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

বেসরকারি ফলাফলে দেখা গেছে, বগুড়ার সব আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন