সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

জামালপুরে ৫টি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীদের বিজয় লাভ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের সব ৫টি আসনে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী ফলাফলের বিবরণ প্রকাশ করেন। নির্বাচিতদের মধ্যে দুই জন আবারও সংসদে ফিরছেন, তিনজন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ):
বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে ১,৭৩,৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী ৯৭,৮২০ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের মো: আব্দুর রউফ তালুকদার ৪,১২১ ভোট পেয়েছেন।

জামালপুর-২ (ইসলামপুর):
বিএনপির এ.ই. সুলতান মাহমুদ বাবু ৯৫,৮৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর মো: ছামিউল হক ফারুকী ৬২,৪৩৪ ভোট এবং ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ ১,৭১২ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ):
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল ২,০৭,৪১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: মজিবুর রহমান আজাদী ৮১,৪৩০ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ১২,০৫২ ভোট পেয়েছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী):
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ১,৪৭,৪০৬ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল ৪৪,৯৪৭ ভোট পেয়েছেন।

জামালপুর-৫ (সদর উপজেলা):
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন ১,৯৯,৩৪৪ ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ১,১৩,২০১ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের সৈয়দ ইউনুছ আহাম্মদ ৪,২৮২ ভোট পেয়েছেন।

জামালপুরের ৫টি আসনে সব মিলিয়ে বিএনপি প্রার্থীরা ব্যাপক জয় লাভ করেছেন, যা জেলার রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন