সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে জাতীয়তাবাদী দল বিএনপি পুরো চারটি আসনেই বিজয় অর্জন করে রাজনীতিতে চমক সৃষ্টি করেছে। এই নির্বাচনে জামায়াত ইসলামের বেশ কিছু প্রভাবশালী প্রার্থীও হেরে গেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বড় ব্যবধানে জয় লাভ করেছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭১১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ৯৬ হাজার ১৭১ ভোট।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।

কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বিপুল ভোটে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তার ভোটসংখ্যা ১ লাখ ৮১ হাজার ৪০৭, অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট।

জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বিনম্রভাবে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, বিজয় উদযাপন করার সময় নেতাকর্মী ও সমর্থকরা সংযমী হোন।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন