সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুইটি আসনই জয়ী হয়েছে বিএনপি প্রার্থীদের মাধ্যমে। পঞ্চগড়-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। ধানের শীষ প্রতিকে তিনি পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট।
জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুই আসনে জয়ী বিএনপি প্রার্থী
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুইটি আসনই জয়ী হয়েছে বিএনপি প্রার্থীদের মাধ্যমে। পঞ্চগড়-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। ধানের শীষ প্রতিকে তিনি পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট।
এছাড়া পোষ্টাল ব্যালটে তার ভোটসংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি, ১১ দলের জোটের প্রার্থী এনসিপি’র সারজিস আলম শাপলা কলি, পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ১২৬ ভোট এবং পোষ্টাল ব্যালটে এক হাজার ৯২৩ ভোট।
অন্যদিকে, পঞ্চগড়-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ফরহাদ হোসেন আজাদ। ধানের শীষ প্রতিকে তিনি অর্জন করেছেন এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বি, জামায়াতের সফিউল আলম (সফিউল্লাহ সুফি) দাঁড়িপাল্লা, পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
এইভাবে পঞ্চগড় জেলায় দুই আসনের সংসদ সদস্য পদই ধানের শীষের ঝাণ্ডার অধীনে গেছে।
৩১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর