সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের রাজৈর উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশে দুর্বৃত্তরা মোটরসাইকেল আগুন দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একজন ব্যক্তি মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটায়।

ঘটনার সময় ভোটকেন্দ্রের আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলের প্রায় আশি শতাংশ পুড়ে গেছে। তবে এই আগুন ভোটকেন্দ্রের কার্যক্রমে তেমন কোনো বিঘ্ন ঘটায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন