চাঁপাইনবাবগঞ্জে ৫১৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার তিনটি সংসদীয় আসনের ৫১৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
বুধবার সকালে সংশ্লিষ্ট উপজেলার অফিস থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, বিকেলের মধ্যেই সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে এবং আগামীকাল সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, নির্বাচনে মোট ২২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা সার্জিক্যাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সহজ করার জন্য প্রশাসন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এবার জেলার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে, যা কোনো প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নয়, বরং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত। তবে ঠিক কতজন কর্মকর্তাকে বদল করা হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।
১০৭ বার পড়া হয়েছে