সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
ফেনীতে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
জাতীয়

ভোটের টান: অতিরিক্ত চাপে দাঁড়িয়ে ও ছাদে চড়ে বাড়ি ফিরছেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রামের বাড়িতে ভোট দিতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার সকাল থেকেই হাজারো যাত্রীর পদচারণায় স্টেশন এলাকা পরিণত হয় এক ব্যস্ততম জনসমুদ্রে। পরিবার-পরিজন কিংবা একাই-যেভাবেই হোক ট্রেনে চড়ে নিজ নিজ গন্তব্যে ফিরছেন মানুষ।

অতিরিক্ত যাত্রীর চাপে অনেকেই আসনবিহীন বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট কেটে যাত্রা করছেন। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে কেউ কেউ ঝুঁকি নিয়ে ছাদে উঠেও ভ্রমণ করছেন, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

নিরাপত্তা জোরদার করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি) স্টেশনে কড়া নজরদারি চালাচ্ছে। প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে স্ক্যানার, টিকিট যাচাই ও ডিজিটাল স্ক্যানিং শেষে যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ভোটের আমেজে স্টেশনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যাগ হাতে ছুটে চলা মানুষের ভিড়ে হাসি-আনন্দ আর প্রত্যাশার গল্পে মুখর পুরো এলাকা। বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের চোখেমুখে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।

পরিবার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেওয়া জয়নাল আবেদীন বলেন, সড়কপথে টিকিট পাওয়া কঠিন ও ভাড়া বেশি হওয়ায় ট্রেনই ভরসা। তবে আসন না পেয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তিনি জানান, প্রথমবার ভোট দিতে যাওয়ার আনন্দ সবার মধ্যেই স্পষ্ট।

রংপুর এক্সপ্রেসের যাত্রী মাহমুদা বলেন, প্রথমবার ভোট দেবেন তিনি। স্বামীর সঙ্গে বাড়ি ফিরছেন। তার ভাষায়, “ঈদের মতো আনন্দ লাগছে। সৎ ও ভালো প্রার্থীকেই ভোট দেব।”

এদিকে নাহিদ হাসান নামের আরেক যাত্রী জানান, দীর্ঘদিন পর ভোটের সুযোগ এসেছে, তাই কষ্ট হলেও বাড়ি ফিরবেন। প্রয়োজনে ছাদে উঠেও যাত্রা করবেন বলে জানান তিনি।

বাড়তি যাত্রী সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরেই যাত্রী চাপ বেড়েছে। ভোট উপলক্ষে দীর্ঘ ছুটির কারণেই এই ভিড়। যাত্রী সুবিধায় রাজশাহী অভিমুখী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে।

বুধবার কমলাপুর থেকে ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে বলে জানান তিনি।

সব মিলিয়ে ভোটের টানে কমলাপুর রেলস্টেশন এখন পরিণত হয়েছে মানুষের মিলনমেলায়।
 

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন