সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপির
সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশপঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা
জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

খুলনা-৫: বিএনপি-জামায়াতের দুই হেভিওয়েট প্রার্থী মুখোমুখি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা-৫ আসনটি ভোটার সংখ্যা প্রায় চার লাখের বেশি এবং এটি গঠিত ডুমুরিয়া উপজেলার ১৪টি ও ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে।

এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-জামায়াতের দুই শীর্ষ নেতার মধ্যে দুই হেভিওয়েট প্রার্থী। বিএনপি প্রার্থী সাবেক এমপি ও বিসিবি’র সাবেক সভাপতি আলী আসগার লবি এবং জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

নব্বইয়ের দশক থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত উভয় নেতা একই জোটে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তবে ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা এখন একে অপরের মুখোমুখি।

খুলনা-৫ আসনটি মূলত কৃষিপ্রধান এলাকা, বিশেষ করে ডুমুরিয়া উপজেলা। ফুলতলা উপজেলায় কৃষির পাশাপাশি কিছু মিল-কলকারখানা রয়েছে। এ এলাকায় সরকারি ও বেসরকারি পাটকল, বাংলাদেশ কেবল শিল্প, এসেনশিয়াল ড্রাগ্স, জাহানাবাদ সেনানিবাস অবস্থিত। ডুমুরিয়ার ভদ্রা, আপার ভদ্রা, ঘ্যাংরাইল, শৈলমারী, হামকুড়া, হরি নদীসহ ছোট-বড় নদীগুলো ভরাট হওয়ায় ডুমুরিয়া, ফুলতলা, যশোরের কেশবপুর, মনিরামপুর, অভয়নগর ও সাতক্ষীরার তালা, খুলনার পাইকগাছা উপজেলায় বর্ষা মৌসুমে প্রতি বছর জলাবদ্ধতা দেখা দেয়। কিছু এলাকায় এটি স্থায়ী সমস্যা হিসেবে বিদ্যমান।

ডুমুরিয়ার চুকনগরে রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়ের সবচেয়ে বড় গণহত্যার বধ্যভূমি। এখানে ১৯৭১ সালের ২০ মে পাক হানাদার বাহিনী ৭–৮ হাজার নিরস্ত্র নারী-পুরুষকে হত্যা করে। ঐতিহাসিকভাবে ডুমুরিয়া ও ফুলতলা কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত; ডুমুরিয়ায় কৃষক নেতা বিষ্ণু চ্যাটার্জির চারণভূমি ছিল। এছাড়া ফুলতলার দক্ষিণ ডিহি এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শশুর বাড়ি ও পায়গ্রাম কসবায় পীর খানজাহান আলীর মসজিদ অবস্থিত।

খুলনা-৫ আসনে বিগত দিনে অধিকাংশ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও ২০০১ সালের ১ অক্টোবর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপি-জামায়াত জোটের হয়ে নির্বাচিত হয়ে প্রথমবার এমপি হন। তিনি তখন খুলনা মহানগর জামায়াতের আমীর ছিলেন এবং বর্তমানে জামায়াতের সহকারী থেকে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল পদে আছেন।

অপর দিকে বিএনপি প্রার্থী আলী আসগার লবি, যিনি আগে খুলনা-২ আসনের এমপি ছিলেন, এবার পূর্বপুরুষদের ভিটায় ফিরে খুলনা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার শুরু করেছেন দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। দুই প্রার্থীই এলাকার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

এ আসনে লক্ষাধিক সনাতনী ভোট রয়েছে। পাশাপাশি সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চাইছেন। এ জন্য প্রার্থীরা নিরাপত্তা, অধিকার ও মর্যাদার বিষয়েও নজর দিচ্ছেন। ভোট কৌশলবিদরা মনে করছেন, এই দুই প্রার্থীরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট হলো এই সনাতনী ও আওয়ামী সমর্থকরা।

নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ ও গণনার পর। শেষ হাসি কার, তা তখনই নিশ্চিত হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন