নাটোর-২ সদর আসনে জামায়াতের বিশাল নির্বাচনী গণমিছিল
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর-২ সদর আসনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে আজ বিকেলে বিশাল নির্বাচনী গণমিছিল বের হয়েছে।
শহরের মাদ্রাসা মোড় গোল চত্তর থেকে শুরু হওয়া এই মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলটি অনুষ্ঠিত হয় হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে, যারা সাদা কাপড় ও দাঁড়িপাল্লা প্রতীক হাতে ধরে অংশগ্রহণ করেন। দুই কিলোমিটার দীর্ঘ এই মিছিল শহরজুড়ে দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তোলে।
গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা আমির ড. মীর নূরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের সহকারী মোঃ আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক ড. জিয়াউল হক জিয়া, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমির অধ্যাপক মীর নুরুন্নবী এবং ছাত্রশিবির জেলা সেক্রেটারি আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, মিছিলটি শহরের ইতিহাসে এক নান্দনিক নির্বাচনী কার্যক্রম হিসেবে স্থান করবে।
১১১ বার পড়া হয়েছে