সর্বশেষ

জাতীয়সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশজামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা-রামপাল-বাগেরহাট–৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও সহিংসতার আশঙ্কার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর প্রার্থী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে মোংলা হেলিপ্যাড মাঠে তাদের শেষ নির্বাচনী জনসভা পূর্ব নির্ধারিত ছিল। অপরদিকে বিএনপি প্রার্থীর রামপালে জনসভা করার কথা থাকলেও তা বাতিল করে একই দিন ও একই সময়ে হেলিপ্যাড মাঠের মাত্র ২০০ গজ দূরে বিএনপি জনসভা আয়োজন করা হয়েছে। এতে দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর লাগামহীন, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তার অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এছাড়া মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনী কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিপক্ষ প্রার্থীর লোকজনের সন্ত্রাসী ও সহিংস কার্যকলাপ অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করছে। এ পরিস্থিতিতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াত প্রার্থী ও তার নেতাকর্মীরা।

উল্লেখ্য, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে মোংলা হেলিপ্যাড ময়দানে এবং ধানের শীষ প্রতীকের সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে বেড়িবাঁধ সংলগ্ন ফেরিঘাট এলাকার ফুটবল মাঠে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন