সারাদেশ
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
ফজলে এলাহী মাকাম, জামালপুর
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আউটার স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এই মহড়া আয়োজন করা হয়।
মেজর ইমরান সাংবাদিকদের জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সমন্বিত যৌথবাহিনী প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেলার সীমান্তবর্তী দুইটি উপজেলা ব্যতীত বাকি ৫টি উপজেলার ৪টি সংসদীয় আসনে প্রায় ৬০০ সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন।
মহড়ার মাধ্যমে যৌথবাহিনী বিভিন্ন পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপের দক্ষতা যাচাই করেছে, যাতে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা যায়।
১৫৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন