সারাদেশ
ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহা পরিচালক কামরুন্নাহার বিভিএম, বিএএমএস, পিভিএম বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী হিসেবে সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহা পরিচালক কামরুন্নাহার বিভিএম, বিএএমএস, পিভিএম বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী হিসেবে সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও উল্লেখ করেছেন, বাহিনী জাতীয় দূর্যোগ ও দেশের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বাহিনীকে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
এই বক্তব্য তিনি সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোনা জেলার নির্বাচনী প্রস্তুতি মূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদান করেন।
সমাবেশে জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ জিন্নাতুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন