সর্বশেষ

জাতীয়সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশজামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

বান্দরবানে ভোটের মাঠে দাপুটে প্রচারণা, পরিবর্তনের বার্তা নিয়ে ভোটারদের কাছে জেরি

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে।

দুর্গম পাহাড়ি জনপদ থেকে শুরু করে শহরের অলিগলি- সবখানেই সরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি। ক্লান্তিহীন গণসংযোগ ও সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে এই প্রার্থীর। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পাড়া-মহল্লা, দুর্গম পাহাড়ি এলাকা ও জনবসতিতে ঘুরে বেড়াচ্ছেন। দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের সাড়া আশাব্যঞ্জক।

গণসংযোগকালে সাচিং প্রু জেরি বলেন, পাহাড়ের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। তারা শান্তি, সম্প্রীতি ও বাস্তব উন্নয়ন চায়। দীর্ঘদিন ধরে বান্দরবানের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। নির্বাচিত হলে সবার আগে সেই বৈষম্য দূর করতে কাজ করব। বান্দরবানকে একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তিনি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন পাহাড়ি অঞ্চলের বিশুদ্ধ পানির সংকট নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কার্যকর পানি ব্যবস্থাপনায়। পাশাপাশি দুর্গম এলাকায় বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের কথাও তুলে ধরছেন তিনি।

তার সরাসরি উপস্থিতিতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। কয়েকজন ভোটার জানান, বান্দরবান-৩০০ আসনে তারা এমন একজন প্রতিনিধি চান, যিনি সব সময় জনগণের পাশে থাকবেন। জেরি সাহেবের প্রতি তাদের আস্থা রয়েছে এবং তিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর নির্বাচনে অংশ না নেওয়া এবং কয়েকটি দলের প্রার্থী সরে দাঁড়ানোয় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তৃণমূল পর্যায়ে তার সক্রিয় সংযোগও নির্বাচনী দৌড়ে তাকে এগিয়ে রেখেছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এখন শেষ পর্যন্ত পাহাড়ের মানুষ কার পক্ষে রায় দেন, সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক অঙ্গন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন