সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ 

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতে ইসলামী আমীরের বিতর্কিত ও অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা মহিলা দলের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার হাজার হাজার নারী অংশগ্রহণ করেন। দুপুরের পর থেকেই সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিরাজগঞ্জ সরকারি ইসলামি কলেজ মাঠে এসে জড়ো হন।

বিকেল ৪টার দিকে কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ শুরু হয়। জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ। তিনি বলেন, “কর্মজীবী নারীদের সম্মানহানি করে দেওয়া যেকোনো বক্তব্য দেশের অর্ধেক জনগোষ্ঠীর মর্যাদার ওপর সরাসরি আঘাত।”

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও সাবেক পৌর কাউন্সিলর এলেনা বেগম।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা কর্মজীবী নারীদের বিরুদ্ধে কটূক্তির তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন