সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজন আটক

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনীর একটি টহল দল।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে ভোলা সদর উপজেলার ধনিয়া ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বরকন্দাজ জামে মসজিদের পাশে অবস্থিত একটি টিনের ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে নৌবাহিনী একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র (দাঁ), ৯ রাউন্ড ৭.৬২ মি.মি. এসএবল কার্তুজ এবং ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মোট ১২ রাউন্ড জীবিত গোলাবারুদ জব্দ করে। এ সময় চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে ‘সকেট জামাল’-এর ঘনিষ্ঠ সহযোগী মো. সেলিম কাজী ও মো. হাসানকে আটক করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বর্তমানে দেশের ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন