সর্বশেষ

সারাদেশ

দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেও দেশের বাস্তবতা সম্পর্কে তার স্পষ্ট কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার সকালে সাভার পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, কোথায় চিনিকল আছে, কোথায় নেই, কোথায় ইপিজেড রয়েছে বা নেই—এসব বিষয়ে তারেক রহমান কিছুই জানেন না। অথচ তিনি দেশের জন্য বড় পরিকল্পনার কথা বলছেন। যিনি দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেছেন এবং দেশের মানুষের বাস্তব পরিস্থিতি জানেন না, তিনি কীভাবে পরিবর্তন আনবেন—এ প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় তাদের পূর্বের অভিজ্ঞতা দেশের মানুষ দেখেছে। দুর্নীতির মাধ্যমে দেশকে আন্তর্জাতিকভাবে চ্যাম্পিয়ন করা হয়েছিল। তাই এখন এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের আর অপমানিত না করাই ভালো। দেশের মানুষ নতুন নেতৃত্বকে সুযোগ দিতে চায়। এই নতুন প্রজন্মই ৫ আগস্টের পরিবর্তনের সূচনা করেছিল। জনগণ আর সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি দেখতে চায় না।

সমাবেশে নাহিদ ইসলাম ওসমান হাদীসহ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা প্রতীকের দিলশানা পারুলের পক্ষে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির দেলওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, আইন সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ সাভার উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন