সর্বশেষ

জাতীয়বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশনারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
জাতীয়

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন। সংগঠনটির দাবি, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’ এছাড়া জুলাই মঞ্চের একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ নির্মম হামলা চালায়। এতে আব্দুল্লাহ আল জাবেরসহ একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন এবং ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা আহত হন।

এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও একটি পোস্টে জানানো হয়েছে, সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি নিজেও গুলিবিদ্ধ। পোস্টে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আপাতত জমায়েত না করার এবং চিকিৎসা নিয়ে পরবর্তীতে আবার কর্মসূচিতে ফেরার কথা বলা হয়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন। দাবির বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে দ্বিতীয় দিনের মতো ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাসহ ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন