সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পটুয়াখালীতে নুরুল হকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটি।

সোমবার দুপুর ১২টার দিকে দশমিনা উপজেলা সদর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করা হাসান মামুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশ নেন।

আবদুল আলীম তালুকদার দাবি করেন, বিএনপির সমর্থনপ্রাপ্ত প্রার্থী হিসেবে নুরুল হক নূর নির্বাচনী প্রচারণায় নানা ধরনের অনিয়ম করছেন। তিনি অভিযোগ করেন, নুর গ্রামাঞ্চলের অসহায় মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন এবং তার কর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন। এমনকি নূর নিজেকে আগাম বিজয়ী দাবি করে প্রচারণা চালাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া অভিযোগে বলা হয়, নূর তার নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও লিফলেটে বিএনপি চেয়ারপারসনের পুত্র ও দলীয় নেতা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। দশমিনা উপজেলা পরিষদের সামনে রঙিন বিলবোর্ড স্থাপন করাও নিয়মবহির্ভূত বলে দাবি করেন তারা। প্রশাসনের সামনে এসব ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।

আরও অভিযোগ করা হয়, নূরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। পাশাপাশি নূরের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মী-সমর্থকদের মারধর করেছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমিন মোল্লা, মো. মোফাজ্জেল হোসেন, মিজানুর রহমান জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, হুমায়ুন কবির মিলন, মাসুদুর রহমান পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক বেল্লাল মৃধা, অ্যাডভোকেট এনামুল হক রতন, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নুরুল হক নূর। তিনি বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তার অনুসারীরা তার প্রতিদ্বন্দ্বী নন; তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত হয়েছেন। তাদের সঙ্গে হাসান মামুন মিলে নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করছেন এবং তার কর্মীদের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

নূর আরও বলেন, জোটের প্রার্থী হিসেবে তারেক রহমানের ছবি ব্যবহার করার অধিকার তাদের রয়েছে। পাশাপাশি হাসান মামুন নির্বাচন বানচালের উদ্দেশ্যে বড় অঙ্কের টাকার লেনদেন করেছেন বলেও পাল্টা অভিযোগ তোলেন তিনি।

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাল্টাপাল্টি অভিযোগে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন