সর্বশেষ

সারাদেশ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। এরপর কর্মবিরতি শুরু করে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবি আদায় কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মনিরুল আলম, রুমান সিকদার এবং উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীনবন্ধু হালদার।

বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’—এ ধরনের মন্তব্য প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন