সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” : প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
আন্তর্জাতিক

ইরানে শাসন পরিবর্তনের লক্ষ্যে ‘সুনির্দিষ্ট হামলা’ ভাবনায় ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প বিবেচনা করছেন, যার মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলার পরিকল্পনাও রয়েছে। লক্ষ্য—ইরানে শাসন পরিবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি করা।

তবে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্ররা সতর্ক করে বলেছে, কেবল বিমান হামলায় শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব নয়। এ ছাড়া উপসাগরীয় কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে।

একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। অন্যদিকে তেহরানও কঠোর অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশটির সামরিক বাহিনী ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত আছে।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের মতে, চলতি মাসের শুরুতে ইরানে বিক্ষোভ দমনের পর ট্রাম্প শাসন পরিবর্তনের পথ তৈরি করতে আগ্রহী হন। এ প্রেক্ষাপটে সহিংসতার জন্য ওয়াশিংটনকে দায়ী করা ইরানের কমান্ডার ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে। ধারণা করা হচ্ছে, বিক্ষোভকারীদের মনোবল জোরদার করতেই এমন পদক্ষেপ নেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে তারা সরকারি ও নিরাপত্তা বাহিনীর স্থাপনা দখলে নিতে পারে।

একটি সূত্র জানায়, ট্রাম্পের সহযোগীরা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে—এমন বড় ধরনের হামলাসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনাও আলোচনায় আছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আরেকটি সূত্র জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ট্রাম্পের সামরিক বিকল্পগুলো বিস্তৃত হয়েছে। বর্তমানে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং ভারত মহাসাগর থেকে ধীরে ধীরে ইরানের কাছাকাছি এগোচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চুক্তির জন্য সময় ফুরিয়ে আসছে বলেও সতর্ক করেছেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমের বরাতে তুর্কি টুডে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের প্রাথমিক আলোচনায় অগ্রগতি হয়নি। ওমানের মধ্যস্থতায় ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে বার্তা বিনিময় হলেও তা ফলপ্রসূ হয়নি।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করতে সম্মত হতে হবে—যা ইসরায়েলের জন্য বড় উদ্বেগের বিষয়। গত জুনে ১২ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইসরায়েল বড় চ্যালেঞ্জের মুখে পড়ে এবং দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ইরান জানিয়ে দিয়েছে, তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে; ক্ষেপণাস্ত্র ইস্যুতে নয়। এতে করে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে পরিকল্পনা সম্পর্কে অবগত এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা বলেন, কেবল বিমান হামলায় ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবে—এমনটি ইসরায়েল বিশ্বাস করে না। তাঁর ভাষায়, ‘শাসনব্যবস্থার পতন চাইলে মাঠে অভিযান প্রয়োজন। এমনকি যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করলেও নতুন নেতা উঠে আসতে পারেন।’

উত্তেজনার মধ্যেই ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, দেশটির সেনাবাহিনীর বিভিন্ন শাখা এক হাজার ড্রোনের একটি নতুন ব্যাচ পেয়েছে। সেনাবাহিনীর প্রধান আমির হাতামি বলেন, সম্ভাব্য হুমকির মুখে দ্রুত যুদ্ধক্ষমতা বাড়ানো হচ্ছে এবং যে কোনো আক্রমণের কঠোর জবাব দিতে কৌশলগত সক্ষমতা জোরদার করা হয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন