সর্বশেষ

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির অভিযান, দেড় হাজারের বেশি মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৫০২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা করা হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ১১টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ ১১২টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৮৯টি মামলা করা হয়।

এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ১টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ ৯৫টি মামলা হয়। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা দেওয়া হয়।

সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এ বিভাগে ৪টি বাস, ১৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৭০টি সিএনজি ও ৪৮৩টি মোটরসাইকেলসহ মোট ৬৯৬টি মামলা করা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ ৮৯টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা করা হয়।

অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৬২টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ১৫০টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন