সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের দুই ওয়াগন লাইনচ্যুত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ৩০ ওয়াগনের একটি তেলবাহী ট্রেন আমনুরা বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিল। স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর আটকে পড়ে। ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার কারণে দুপুর ১টার দিকে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হোসেন জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ওয়াগন দুটি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এদিকে উদ্ধার কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি নিয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন