সর্বশেষ

সারাদেশ

মাদারীপুর সফরে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আইন উপদেষ্টার

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে ঝটিকা সফরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার দুপুরে জেলার কয়েকটি অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

ড. আসিফ নজরুল বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। তিনি জানান, ভোটারদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে। স্বাধীনতার পর এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে- পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ এবং প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ। পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

গণতন্ত্র ও আইনের শাসনকে আরও শক্তিশালী করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন