সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
সারাদেশমাদারীপুরে দাদা-নাতির বিরুদ্ধে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
জামালপুরে স্ত্রী হত্যার আসামী স্বামী ৪ দিনের রিমান্ডে
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়াসহ ধ্বংস প্রায় ৪ লাখ কাঁচা ইট, জরিমানা ১ লাখ টাকা
সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা
পাবনায় অবৈধ মিনি পেট্রোল পাম্প চালানোর অভিযোগে জরিমানা ও ডিজেল জব্দ
মুন্সীগঞ্জে মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে পরামর্শ সভা
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
গোয়াইনঘাটে ইয়াবা সম্রাট সাহাব উদ্দিনের দাপট, শিশু কিশোররা ঝুঁকিতে
রাজশাহীতে অভিযান: অবৈধ ‘লাচ্ছা সেমাই’ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন, সচেতনতা মহড়া অনুষ্ঠিত
বিএন‌পি নারী বান্ধব সরকার : ভোলায় নুরুল ইসলাম নয়ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ
বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
দিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুকে খালে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

বিএনপিই পারে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে: মির্জা ফখরুল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো দল জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সক্ষম নয়।

তিনি বলেন, বিএনপি সব সম্প্রদায়ের সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি দল।

শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেবীপুর ইউনিয়নের শোল্টহরী বাজারে আয়োজিত সভার মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারাভিযানের সূচনা হয়।

সমর্থকদের বিপুল উপস্থিতি ও করতালির মধ্যে মির্জা ফখরুল বলেন, এই এলাকার মানুষের সঙ্গে তার শৈশব, কৈশোর ও যৌবনের স্মৃতি জড়িয়ে আছে। জনগণের ভালোবাসাই তাকে রাজনীতিতে কাজ করার শক্তি জোগায় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বরেন্দ্র গভীর নলকূপ প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং এ অঞ্চলে ভুট্টা উৎপাদনে বিপ্লব ঘটাতে কাজী ফার্মের কার্যক্রম চালুর কথাও স্মরণ করেন তিনি।

জামায়াতকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, যারা কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল না, তারা জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে না।

বিএনপি ক্ষমতায় গেলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

দেবীপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন