সর্বশেষ

জাতীয়

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বর্ণিল স্মরণিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদীর সুযোগ্য নেতৃত্বে  দুর্বার গতিতে এগিয়ে চলেছে সাংগঠনিক কার্যক্রম।

সংগঠনটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬ উপলক্ষে একটি মনোমুগ্ধকর ও বর্ণিল স্মরণিকা প্রকাশ করা হয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও সংগঠনের কার্যক্রমকে তুলে ধরতে নিজস্ব সম্পাদনায় প্রকাশিত এ ম্যাগাজিনটি পাঠকের কাছে বিশেষভাবে ভালো লাগবে বলে আয়োজকদের আশা।

রাজধানীর অদূরে জিন্দা পার্কে অনুষ্ঠিতব্য কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও মিলনমেলাকে কেন্দ্র করেই এই বিশেষ প্রকাশনাটি প্রকাশিত হয়েছে।

স্মরণিকাটির সম্পাদনায় রয়েছেন মুন্সী তরিকুল ইসলাম ও কামরুল হাসান সুজন। সম্পাদনা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ মিজানুর রহমান মিজান, ড. শাহ আলম চুনু, হাসনাইন নাহিয়ান সজিব, মোঃ মোস্তাফিজুর রহমান রতন, রনজক রিজভী, মজিবুল আলম খান (জিন্না), মোহা. আব্দুর রশিদ, মোঃ ফারুক আহমেদ এবং মো. ছানোয়ার হোসেন।

সংগঠনের ইতিহাস, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি কুষ্টিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতেই এ প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই স্মরণিকা কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৭২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন