সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশসুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

প্রথমবারের ভোট নিজেকেই দেবেন সিপিবি প্রার্থী রাশেদ খান

স্টাফ রিপোর্টার, যশোর
স্টাফ রিপোর্টার, যশোর

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী রাশেদ খান জানিয়েছেন, তিনি তার জীবনের প্রথম ভোটটি নিজেকেই দেবেন।

বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক গ্রহণের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিক্রিয়া জানিয়ে এই তরুণ নেতা বলেন, তিনি ২০১২ অথবা ২০১৩ সালে ভোটার হিসেবে নিবন্ধিত হন। তবে পরবর্তী সময়ে ভোট দিতে গেলে ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি ভোট দিতে যাননি। ফলে ভোটার হওয়ার পর এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন।

যেহেতু এবার তিনি নিজেই প্রার্থী, তাই নিজের ভোট নিজেকেই দেবেন বলে জানান রাশেদ খান।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাশেদ খান ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যশোরের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিপিবির মনোনয়নে যশোর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রতীক ‘কাস্তে’।

এদিকে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে দুইজন বিএনপির বিদ্রোহী প্রার্থী।

যশোর-২ আসনে চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন ‘ঘোড়া’। তবে তিনি জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর পক্ষে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, জহুরুল ইসলাম নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করায় তা গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে তিনি প্রার্থী হিসেবেই বহাল রয়েছেন।

অন্যদিকে যশোর-৫ আসনে বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন পেয়েছেন ‘কলস’ প্রতীক।

বুধবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রার্থী ও প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনি আচরণবিধি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, এখন পর্যন্ত জেলার নির্বাচনী পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং নির্বাচন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদী।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন