সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

ঢাবিতে মাগুরার শিল্পীর সরস্বতী মূর্তি

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরার বাটিকাডাঙ্গা গ্রামের প্রতিমা শিল্পী সরজিত অধিকারীর হাতে তৈরি সরস্বতী মূর্তি এবার পূজিত হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পূজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে ফার্মেসি বিভাগের মণ্ডপে স্থাপন করা হবে তার নির্মিত এই প্রতিমা।

প্রত্যন্ত এলাকার একজন শিল্পীর তৈরি প্রতিমা দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পূজার জন্য নির্বাচিত হওয়ায় স্থানীয় শিল্পীমহল ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ করে আসছেন সরজিত অধিকারী। শৈল্পিক নকশা, নিখুঁত রঙের ব্যবহার ও মুখাবয়বে জীবন্ত আবেগ ফুটিয়ে তোলার দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন।

সরজিত অধিকারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে নিজের তৈরি প্রতিমা পূজিত হওয়া তার শিল্পী জীবনের বড় অর্জন। তিনি জানান, সরস্বতী প্রতিমা নির্মাণে শাস্ত্রীয় রীতির পাশাপাশি আধুনিক নান্দনিকতার সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন, যাতে দেবীর জ্ঞান, সৌন্দর্য ও করুণাময় রূপ স্পষ্টভাবে ফুটে ওঠে। পূজার আগের দিন ট্রাকযোগে প্রতিমাটি মাগুরা থেকে ঢাকায় পাঠানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ঐতিহাসিকভাবে সম্প্রীতি ও সংস্কৃতিচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর সরস্বতী পূজায় এখানে দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতিমান শিল্পীদের প্রতিমা স্থান পায়। সেই ধারাবাহিকতায় মাগুরার সরজিত অধিকারীর প্রতিমা নির্বাচিত হওয়াকে স্থানীয় সংস্কৃতির স্বীকৃতি হিসেবেও দেখছেন অনেকেই।

মাগুরার সংস্কৃতিসেবীরা মনে করছেন, এই সাফল্য জেলার অন্যান্য প্রতিমা শিল্পীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। গ্রাম বা জেলা পর্যায়েও সৃজনশীলতা ও নিষ্ঠার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়া সম্ভব- তারই প্রমাণ দিলেন প্রতিমা শিল্পী সরজিত অধিকারী।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন