সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সমালোচিত ব্যক্তি ডা. জহির

এ এম মিজানুর রহমান বুলেট ,কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট ,কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। কৌশলগত কারণে জোট রাজনীতিতেও আসছে পরিবর্তন।

এরই অংশ হিসেবে পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে ডাক্তার জহির উদ্দিন আহম্মেদকে।

১০ দলীয় এই জোটে অন্যতম শরিক খেলাফত মজলিস। জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিস থেকেই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে ডা. জহির উদ্দিন আহম্মেদকে। এর আগে এ আসনে ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে প্রার্থী করার কথা থাকলেও জোটগত সমঝোতার পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত ডা. জহির উদ্দিন আহম্মেদের নাম ঘোষণা করা হয়।

জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. জহির উদ্দিন আহম্মেদের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং এলাকায় আওয়ামী লীগের ভোটব্যাংকের একটি অংশকে লক্ষ্য করেই তাঁকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি একসময় রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

ডা. জহির উদ্দিন আহম্মেদ নিজে বলেন, '১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পটুয়াখালী-৪ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম ইতোমধ্যে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।'

তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, 'আমি কখনোই আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলাম না। দোয়াত-কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। দায়িত্ব পালন শেষে তৎকালীন এমপি মহিববুর রহমান আমাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করার কথা বললেও আমি এতে সম্মতি দেইনি। একজন এমপি কখনোই দলের পদ দিতে পারেন না। দলীয় পদ জেলা কমিটি বা কাউন্সিলের মাধ্যমে হয়। আমি কখনো আওয়ামী লীগ করিনি। রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।'

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, 'পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ডা. জহির উদ্দিন আহম্মেদকে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই তাঁকে সহযোগিতা করবো।'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার ফলে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন