সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

পুনঃখননের অপেক্ষায় রক্তদহ বিল: ১৭০ কোটি টাকার ফসল সম্ভাবনা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার আংশিক অংশজুড়ে প্রায় ২২০ হেক্টর জমি নিয়ে বিস্তৃত ঐতিহ্যবাহী রক্তদহ বিল।

এই বিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে অন্তত ২৩টি গ্রাম। যুগের পর যুগ ধরে এসব গ্রামের মানুষ কৃষি ও মৎস্য নির্ভর জীবিকার মাধ্যমে রক্তদহ বিলের ওপর নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে বিলটি পুনঃখনন না হওয়ায় বর্তমানে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতায় নিমজ্জিত থাকছে পুরো এলাকা। ফলে ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি হ্রাস পাচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছের পরিমাণও।

জলাবদ্ধতার কারণে বর্তমানে রক্তদহ বিল এলাকার জমিতে বছরে মাত্র একটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। অথচ বিলটি পুনঃখনন করা হলে শত বছরের এই ঐতিহ্যবাহী জলাভূমি থেকে প্রতিবছর প্রায় ১৭০ কোটি টাকা মূল্যের অতিরিক্ত ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শুধু তাই নয়, পুনঃখননের মাধ্যমে বিলের জীববৈচিত্র্যে নতুন প্রাণের সঞ্চার ঘটবে এবং প্রাকৃতিক পরিবেশে আসবে আমূল পরিবর্তন। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের মতে, জীবিকার মান উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং ভবিষ্যতের জন্য টেকসই ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রক্তদহ বিল পুনঃখননের কোনো বিকল্প নেই।

ইতোমধ্যে রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে রক্তদহ বিলের আউটলেট রতনডারা খালের ওপর গড়ে তোলা হয়েছে পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম। এই পর্যটন এলাকায় প্রতিদিনই শত শত দর্শনার্থী এসে প্রাকৃতিক পরিবেশে পাখি পল্লীর সৌন্দর্য উপভোগ করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পাখি পল্লীর সঙ্গে রক্তদহ বিলের জলকেলি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিলটি পুনঃখনন করা হলে পুরো এলাকার দৃশ্যপট বদলে যাবে এবং রক্তদহ বিলকে ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, পাখি পল্লীর সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার অধিকাংশের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।

নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার রাণীনগর উপজেলা (আংশিক) এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলা (আংশিক) মিলিয়ে ২২০ হেক্টর জমি নিয়ে রক্তদহ বিল গড়ে উঠেছে। এই বিলে মোট ২২টি ইনলেট খাল রয়েছে, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ১৮৫ কিলোমিটার। অপরদিকে আউটলেট খালের দৈর্ঘ্য ২২ কিলোমিটার। জলাবদ্ধতার কারণে প্রতিবছর প্রায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে মাত্র এক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এতে করে ২৩টি গ্রামের প্রায় ৭ হাজার কৃষক পরিবারসহ মোট ৩৫ হাজার মানুষ বছরের পর বছর ক্ষতির মুখে পড়ছে। পুনঃখনন না হওয়ায় স্থানীয় কৃষকরা প্রতিবছর প্রায় ১৭০ কোটি টাকা মূল্যের ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন।

বিলকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান ও মুকুল হোসেনসহ অনেকেই বলেন, রক্তদহ বিল দুটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলেও দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সরকার এই সম্পদ থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তাদের মতে, বিলটি পুনঃখনন করা হলে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি মাছের উৎপাদনও বহুগুণে বাড়বে। এতে করে বিল ঘিরে বসবাসরত হাজার হাজার কৃষক ও মৎস্যজীবীর জীবনমান বদলে যাবে এবং পুরো অঞ্চলের চিত্র পাল্টে যাবে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির স্বার্থেও রক্তদহ বিল পুনঃখননের বিকল্প নেই বলে তারা মনে করেন।

নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম জানান, বর্তমানে জলাবদ্ধতার কারণে বিল এলাকায় বছরে মাত্র একটি ফসল উৎপাদিত হচ্ছে। বিল ও এর আশপাশের খালগুলো পুনঃখনন করা হলে জলাবদ্ধতা দূর হয়ে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব হবে। তার হিসাব অনুযায়ী, খননের ফলে প্রতি হেক্টরে ১২ মেট্রিক টন হিসাবে বছরে অতিরিক্ত ৫৪ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হবে, যার বাজারমূল্য প্রায় ১৭০ কোটি টাকা।

তিনি আরও জানান, খননকৃত বিল ও খালের মাটি ব্যবহার করে ১০ ফুট প্রশস্ত পাকা গ্রামীণ সড়ক নির্মাণ করা যাবে। পাশাপাশি খাল ও বিলের পাড়ে নির্মিত সড়কের ভাঙন রোধে রিটেইনিং ওয়াল বা কংক্রিট ব্লক দিয়ে বাঁধাই বা প্যালাসাইডিং করা সম্ভব হবে। এতে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন হলে এলাকায় বিশাল জলাধার সৃষ্টি হবে, যা মৎস্য উৎপাদন ও হাঁস পালন বৃদ্ধিতে সহায়ক হবে। ফলে দেশের মাছ, মাংস ও ডিমের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এছাড়াও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ সড়ক, খাল ও বিলের পাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের সুযোগ সৃষ্টি হবে। বড় জলাধার ও বৃক্ষরোপণের ফলে পাখির নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব হবে। পুনঃখননের পর বিলের চারপাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ এবং শিশুদের বিনোদনের জন্য দোলনা, স্লিপার, ব্যালেন্সারসহ বিভিন্ন উপকরণ স্থাপন করা হলে এলাকাটি একটি স্বাস্থ্যকর ও বিশুদ্ধ বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারে।

মো. রেজাউল ইসলাম আরও বলেন, বিল পুনঃখনন ও সংরক্ষিত ভূ-পরিস্থ পানি সেচ কাজে ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির ব্যবহার যেমন কমবে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তরও বৃদ্ধি পাবে। দেশের এই গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদকে টেকসই ব্যবহারের উপযোগী করতে ইতোমধ্যে বিল পুনঃখননের একটি প্রকল্প উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় অর্থনীতি চাঙা করা এবং মানুষের জীবনমান বদলে দিতে রক্তদহ বিল পুনঃখননের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন