সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশনিষিদ্ধ কসমেটিকস ও নষ্ট মিষ্টি বিক্রি চুয়াডাঙ্গায় ৫ দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
নরসিংদী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ১০ কেজির স্থলে মিলছে সাড়ে ৮–৯ কেজি
চট্টগ্রামে ইয়াবা পাচার চক্রের ৫ সদস্য আটক, ৫ কোটি টাকার ইয়াবা জব্দ
বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১
ফরিদপুরে ঢাকাগামী বাসে অভিযান, ৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
হিলিতে ভোক্তা প্রতারণা দমন অভিযান, ব্যবসায়ীদের জরিমানা
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় যৌতুকের অভিযোগে নববধূর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মিমাংসা
জ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনী টহল
টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি দেখিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত : ধুলাসার চেয়ারম্যান
সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক
পদ্মায় ডুবে যাওয়া তেলের ট্যাংকার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ
মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

শরীয়তপুরে জিয়া মঞ্চ নেতার ওপর হামলার অভিযোগ

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরে চাঁদা দাবির অভিযোগে জিয়া মঞ্চের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার টাউন চিকন্দী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী জিয়া মঞ্চ শরীয়তপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাদবর অভিযোগ করে বলেন, সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কিছু নেতাকর্মী নিয়মিতভাবে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শনিবার সন্ধ্যায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, শোলপাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে টাউন চিকন্দী এলাকায় তাকে ঘিরে ধরে ছাত্রলীগের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আকনের নেতৃত্বে একদল ব্যক্তি। হামলায় রিফাত আকন, সৌমিক আকন, দিদার হাওলাদার, অনিক মোল্লা, হান্নান মল্লিকসহ আরও কয়েকজন অংশ নেয় বলে অভিযোগ করা হয়।

আব্দুল কুদ্দুস মাদবর দাবি করেন, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার কাছে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বাকি ৩ লাখ ৫০ হাজার টাকা দ্রুত পরিশোধের জন্য চাপ সৃষ্টি করা হয়। হামলাকারীরা নিজেদের প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে পুলিশ ও প্রশাসন ‘ম্যানেজ’ করার হুমকিও দেয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইদ্রিস হাওলাদার ও রনি আকন জানান, দোয়া মাহফিল শেষে চিকন্দী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আব্দুল কুদ্দুস মাদবরের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও চাঁদাবাজির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন। তিনি বলেন, এলাকায় কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের উপস্থিতি নেই। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তার ভাষ্য অনুযায়ী, চায়ের দোকানে বসে আব্দুল কুদ্দুস মাদবর তাকে গালিগালাজ করলে উপস্থিত লোকজন প্রতিবাদ জানায় এবং সেখান থেকেই হাতাহাতির ঘটনা ঘটে। এর বাইরে অন্য কোনো বিষয় নেই বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রাজনৈতিক বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন