সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত নয়, অপপ্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম অব্যাহত থাকবে- এমন ঘোষণা দিয়ে সংগঠনটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার ও মিথ্যা তথ্যের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছে দলটি।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর পার্টি কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ চাকমা (চারমিং), সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দিপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দলের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) ও সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণসহ সংগঠনের গঠনতন্ত্রবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ করা হয়, পদ হারানোর আশঙ্কায় তারা তাদের অনুগত ২০–২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে নেতারা বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শ্যামল কান্তি চাকমার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে, যেখানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির গঠনতন্ত্রবিরোধী ঘোষণা দেওয়া হয়েছে।

দলটির নেতারা জানান, শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ছাড়া কেন্দ্রীয় কমিটির বাকি সব সদস্য বর্তমানে খাগড়াছড়িতে অবস্থান করছেন। এ ধরনের বানোয়াট ঘোষণা ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা স্পষ্ট করেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল আগের মতোই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন