সর্বশেষ

জাতীয়হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

গোপালগঞ্জে ইজিবাইক-মাহেন্দ্র সংঘর্ষে তিন মাসের শিশু নিহত, আহত ৬

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে একটি দুঃখজনক সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী শিশু ঋষি মজুমদার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ওসি মো: আইয়ুব আলী জানান, জোয়ারিয়া গ্রামের ঋষির মা সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে ইজিবাইকটি কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ির দিকে যাচ্ছিল। পথের মাঝপথে গোপালপুর ইউনিয়নের চাপরাইল সেতুর কাছে ইজিবাইকটি কোটালীপাড়া থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ইজিবাইকে থাকা শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চার জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পর আইনানুগ প্রক্রিয়া প্রক্রিয়া চলমান রয়েছে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন