সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান
সারাদেশকুয়াকাটায় মৎস্যজীবী নেতার ইয়াবা সেবন ভিডিও ভাইরাল
কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
কুড়িগ্রামে মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওয়েট মেশিন পাচার চেষ্টায় স্টোরকিপার আটক
সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য র‌্যাবের হাতে আটক
জাফলংয়ের জিরো পয়েন্টে 'কুদ্দুস সিন্ডিকেট'র অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেটে অবৈধ মাটি কাটা: মন্নানের ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
বান্দরবানে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান
ময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

মিথ্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: হারুনুর রশীদ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ বলেছেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিরীহ মানুষকে জড়িয়ে ফেলা হলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

তিনি পুলিশ-প্রশাসনকে সতর্ক করে বলেন, প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতে গরু আনতে গিয়ে সীমান্তে এক চোরাকারবারি নিহতের ঘটনায় নিরপরাধ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নামে গুমের মামলা দায়েরের প্রতিবাদে সভাটির আয়োজন করা হয়।

হারুনুর রশীদ বলেন, ৫ আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ে না। তবে যারা অতীতে অপরাধে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, কেবল তাদেরই আইনের আওতায় আনা উচিত। নিরীহ মানুষকে মামলায় জড়ালে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেছেন। সেই বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা নাশকতার নামে মানুষকে বাড়িছাড়া করার সংস্কৃতি থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে।

সম্প্রতি চরবাগডাঙ্গা এলাকায় গরু চোরাচালানের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা জেনেও সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের আসামি করে একটি গুমের মামলা গ্রহণ করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, বিষয়টি তদন্ত করে মামলা গ্রহণের অনুরোধ জানানো হলেও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা আমলে নেননি।

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হারুনুর রশীদ বলেন, পুলিশ এখনও তাদের অতীত আচরণ থেকে বের হতে পারেনি। নির্বাচন সামনে থাকায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সম্ভব না হলেও ভবিষ্যতে এমন অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

২০১৮ সালের সংসদ সদস্য থাকার সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, তখনও তিনি সংসদে দাঁড়িয়ে বিচারবহির্ভূত হত্যা ও গুমের বিরুদ্ধে কথা বলেছিলেন। এসব অপকর্মের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি চরবাগডাঙ্গায় নিহত গরু চোরাচালানকারী গোলকাজুল ওরফে কাজল হত্যাকাণ্ডে দায়ের হওয়া গুমের মামলার জন্য সদর থানার ওসি ও জামায়াতকে দায়ী করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তদন্তের স্বার্থে বাদী ও সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক নেতা শাহনেওয়াজ খান সিনা, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম, টুটুল ইসলাম ও এনামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল রেজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেজর ডালিম, যুগ্ম আহ্বায়ক সোহেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন