সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশউল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

নওগাঁ-৫ আসনে সিপিবি'র প্রার্থী শফিকুল ইসলাম, দলীয় প্রতীক ‘কাস্তে’

স্টাফ রিপোর্টার, নওগাঁ
স্টাফ রিপোর্টার, নওগাঁ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম। দলীয় প্রতীক ‘কাস্তে’ নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।

শফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের সদস্য এবং নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁ সদর আসনে তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে। দল আলাদা হলেও তাদের রাজনৈতিক চরিত্রে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা সবাই মার্কিন সাম্রাজ্যবাদের অনুসারী এবং বিভিন্ন সময় ধর্মীয় মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করেছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী একটি রাজনৈতিক বিকল্প গড়ে তুলতেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

সংসদ সদস্যের ভূমিকা প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, 'যে প্রার্থী বলবেন, তাকে ভোট দিলে এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট বা প্রতিষ্ঠান উন্নয়ন হবে, তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত। কারণ এসব কাজ স্থানীয় সরকারের। সংসদ সদস্যদের মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণে ভূমিকা রাখা।'

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংসদ সদস্যরা স্থানীয় সরকারের কাজ নিজের নামে পরিচালনা করে জনপ্রতিনিধিত্বের ধারণাকে বিকৃত করেছেন।

স্বাধীনতার ৫৪ বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন না আসার কথা উল্লেখ করে সিপিবি প্রার্থী বলেন, 'অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছাবে না।'

শফিকুল ইসলামের রাজনৈতিক জীবনের শুরু স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৮৭ সালে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ১৯৮৯ সালে সিপিবির সদস্যপদ লাভ করেন। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি কারাবরণ ও নির্মম পুলিশি নির্যাতনের শিকার হন।

ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুব ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতি এবং কৃষক সমিতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষক সমিতির নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক।

শফিকুল ইসলাম নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। সাংবাদিকতা পেশায় তিনি একুশে টেলিভিশন, বৈশাখী টিভি ও মাছরাঙা টিভির নওগাঁ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন।

২০১৬ সাল থেকে তিনি সার্বক্ষণিক পার্টি কর্মী হিসেবে রাজনৈতিক তৎপরতায় নিয়োজিত আছেন। একই বছর প্রথমবার নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন