সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীতে জুয়েলার্সে চুরি: চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯ ভরি স্বর্ণ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর মাইজদী শহরে একটি সুপার মার্কেটের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯ ভরি ৪ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

নিলয় জুয়েলার্স নামের ওই দোকান থেকে গত ১ জানুয়ারি রাতের কোনো এক সময় শাটারের তালা ভেঙে প্রায় ১২৭ ভরি স্বর্ণালংকার চুরি করা হয়। ঘটনার পরদিন ২ জানুয়ারি সুধারাম থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী পুলিশ সুপার এ.টি.এম মোশারফ হোসেন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ কুমিল্লায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা মো. মোর্শেদ, তার স্ত্রী শিল্পী আক্তার এবং পিচ্চি আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন