সর্বশেষ

জাতীয়ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
পর্যটন

সাপ্তাহিক ছুটিতে পর্যটকের ঢলে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী  
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী  

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ব্যাপক সমাগম ঘটেছে।

জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি, লাল কাঁকড়ার চরসহ আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থানে দিনভর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে পর্যটকদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

পর্যটকের আগমনে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিপণিবিতানসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যস্ত সময় পার হচ্ছে। পর্যটকের চাপে অনেক হোটেল-মোটেলে কক্ষ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সৈকতে আগত পর্যটকদের বড় একটি অংশ পরিবার ও পিকনিক দলের সঙ্গে সময় কাটাচ্ছেন। কেউ সমুদ্রের পানিতে নেমে আনন্দ উপভোগ করছেন, কেউ ঘোড়া ও অন্যান্য বাহনে চড়ে সৈকত এলাকা ঘুরে দেখছেন। আবার অনেকে সৈকতের বেঞ্চিতে বসে ঢেউয়ের ছন্দে সময় কাটাচ্ছেন।

ঢাকা থেকে আসা পর্যটক রবিন জানান, বছরে এক-দুইবার পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ পান। তার ভাষায়, “কুয়াকাটা আমাদের সবচেয়ে প্রিয় ভ্রমণস্থান। তাই পরিবার নিয়ে এখানে আসা।”

কুমিল্লা থেকে আগত পর্যটক দম্পতি ইমরান ও রেবা বলেন, কুয়াশার কারণে সূর্যোদয় দেখা সম্ভব না হলেও বিকেলে লেম্বুর বন এলাকা থেকে সূর্যাস্তের দৃশ্য তাদের মুগ্ধ করেছে। কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে তারা দারুণ অভিজ্ঞতা পেয়েছেন বলেও জানান।

গ্রীন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সৈকত ও পর্যটন স্পটগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

৩৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন