সারাদেশ
বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঝুলানো একটি ব্যানার রাতের অন্ধকারে নামিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
মো. আরিফ, বান্দরবান
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঝুলানো একটি ব্যানার রাতের অন্ধকারে নামিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই থেকে কার্যালয়টি পরিত্যক্ত ছিল এবং এই সময় কোনো দলের নেতাকর্মীর উপস্থিতি ছিল না। অভিযোগ রয়েছে, রাতে কে বা কারা ব্যানারটি কার্যালয়ে ঝুলিয়ে দেন।
ঘটনা খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও রেড জুলাই-এর নেতাকর্মীরা সেখানে যান। পরে তারা ব্যানারটি নামিয়ে আগুনে পুড়িয়ে দেন। এ সময় কার্যালয়ের প্রবেশমুখের তালাও ভাঙা হয়েছে।
রেড জুলাই-এর সদস্য সচিব মো. রমজান আলী জানান, “আমাদের পক্ষ থেকে এই অফিসে কোনো আওয়ামী লীগের ব্যানার ঝুলতে দেওয়া হবে না।”
এ ঘটনায় ব্যানার কার ও কার নির্দেশে ঝুলানো হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর