সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

জয়পুরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ

আলমগীর চৌধুরী, জয়পুরহাট
আলমগীর চৌধুরী, জয়পুরহাট

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত শীতের এই সময়ে জয়পুরহাটে এতিম ও দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।

সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের সবুজনগর এলাকায় অবস্থিত আলহেরা নূরানী হাফেজিয়া এতিমখানার ৫০ জন এতিম ও অসহায় শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (সকাল ১০টায়) এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের হাতে হাতে কম্বল তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। প্রচণ্ড শীতের মধ্যে এই সহায়তা পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে এতিমখানার শিশুরা।

এতিম শিশু দুখু মিয়া জানায়, কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই, ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসছিল। রাতে ঘুমানোও কষ্টকর হয়ে উঠেছিল। কম্বল পেয়ে এখন থেকে আরাম করে ঘুমাতে পারবে বলে জানায় সে। আরেক এতিম শিশু রায়হান বলে, 'আমরা অসহায়। মানুষের সাহায্যেই আমাদের বেঁচে থাকা। এমন সময়ে বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়ানোয় আমরা খুব খুশি।'

এতিমখানার লিল্লাহ কাশিয়ার আপন সরদার বলেন, শীতের কারণে এতিম শিশুরা চরম কষ্টে ছিল। অনেক জায়গায় সহায়তার আবেদন করেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ শিশুদের কষ্ট অনেকটাই লাঘব করবে। তিনি আয়োজকদের জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী বলেন, শীতের কষ্ট বিবেচনা করেই সমাজের সহযোগিতায় এতিম ও দুস্থ শিশুদের জন্য এই কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাঁর পরিবার এবং শুভসংঘের সঙ্গে যুক্ত সকলের জন্য দোয়া কামনা করেন।

জেলা শাখার সভাপতি ছহরাফ ইসলাম ইমন বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক কাজে সংগঠনটি সক্রিয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, মানুষের কল্যাণে কাজ করার আনন্দই আমাদের এগিয়ে চলার প্রেরণা। কম্বল পেয়ে শিশুদের মুখে যে হাসি দেখেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা খ. ম. আব্দুর রহমান রনি, উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামিম কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ ইসলাম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক হাবিবুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সজল হোসেন, সদস্য ফয়সাল হোসেনসহ এতিমখানার মুহতামিম মো. নুর আলম ও মিজানুর রহমান প্রমুখ।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন