সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

নতুনধারা বাংলাদেশ এনডিবি: ১৭ মাসের খুন-ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নেতৃবৃন্দ দেশের চলমান নিরাপত্তাহীনতা ও সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন।

সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ৭ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ গত ১৭ মাসে সংঘটিত প্রায় দু’শ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সভায় বক্তারা ভেনিজুয়েলায় রাষ্ট্রপ্রধান মাদুরের অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার নিন্দা জানান এবং বাংলাদেশের একের পর এক খুন, ধর্ষণ, চাঁদাবাজী ও দুর্নীতির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার ও আল আমিন বৈরাগী বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, 'নির্মম হলেও সত্য, বাংলাদেশে প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। যে দেশে খুনী খুন করে নিরাপদে পালাতে পারে, চাঁদাবাজীর মামলায় আসামিকে উপদেষ্টা বিশেষ আদালতের মাধ্যমে জামিন দেওয়া হয়, সাধারণ মানুষের চাওয়াপাওয়া কোনো মূল্য রাখে না। এমতাবস্থায় শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।'

নেতৃবৃন্দ আরও বলেন, 'আমরা চাই শুধু হাদি-দীপুরের ঘটনা নয়, গত ৬ জানুয়ারি বাড়ির সামনে নির্মমভাবে হামলায় নিহত মনিসহ দেশে সংঘটিত সকল খুন-ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও বিচার নির্বাচনের আগে বাস্তবায়ন হোক। যাতে ভোট কেন্দ্র দখল করার জন্য কোনো সন্ত্রাসী-অপরাধীর দুঃসাহস থাকে না।'

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন