সর্বশেষ

সারাদেশ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় নাচোলে দোয়া ও এতিমদের সঙ্গে নৈশভোজ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয় নৈশভোজের।

শুক্রবার রাতে নাচোল উপজেলার আল নূর ইসলামী শিশু সদন (এতিমখানা) প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশুদের জন্য নৈশভোজ পরিবেশন করা হয়।

নৈশভোজ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম নিজ হাতে এতিম শিশুদের খাবার পরিবেশন করেন। এ সময় জেলা কৃষকদলের সদস্য সচিব মো. দুরুল হুদাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে সাবেক এমপি মো. আমিনুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া এতিম শিশুদের প্রতি বিশেষ মমতা ও ভালোবাসা পোষণ করতেন। তিনি প্রতিবছর রমজান মাসের প্রথম ইফতার এতিম শিশুদের সঙ্গে করতেন। তাঁর সেই মানবিক আদর্শ অনুসরণ করতেই এই আয়োজন করা হয়েছে।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন