সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশায় স্থবির জনজীবন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন বছরের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার দেশের ১৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শীতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিন অনুযায়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে—৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও গোপালগঞ্জে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গোপালগঞ্জে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে, স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষক ও ছিন্নমূল মানুষ। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে ৩০০ মিটারে।

শীতজনিত রোগেও ভুগছেন অনেকে। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস জানান, নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়তে পারে, যদিও এখনো হাসপাতালে অতিরিক্ত চাপ দেখা যায়নি।

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহের প্রভাবে দিনমজুররা কাজ হারাচ্ছেন। শহরের আখড়াবাজার শ্রমের হাটে অর্ধশতাধিক শ্রমিক কাজের অপেক্ষায় থাকলেও কাউকে কাজে নেওয়া হয়নি। একই সঙ্গে কৃষি খাতেও শীতের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উঁচু এলাকার বোরো ধানের নতুন বীজতলা শীতজনিত ক্ষতির ঝুঁকিতে রয়েছে।

রংপুর বিভাগে টানা কয়েক দিন পর সূর্যের দেখা মিললেও শীতের দুর্ভোগ কমেনি। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূলরা।

এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানা পাঁচ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। সূর্যের দেখা না মেলায় সাধারণ মানুষের পাশাপাশি দিনমজুর পরিবারগুলো পড়েছে চরম বিপাকে।

শীত মোকাবিলায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা জানিয়েছেন, বরাদ্দ অনুযায়ী সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও ৫ জানুয়ারির পর আবারও শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন