সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশমিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

জানাজা উপলক্ষে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজার সময় সুষ্ঠু যান চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি জানায়, বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা কার্যকর হবে।

যেসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে
জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত ও আড়ং পর্যন্ত সড়ক, বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট (ইন্দিরা রোড) নামার র‌্যাম্প বন্ধ থাকবে। বিকল্প হিসেবে এফডিসি র‌্যাম্প ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

যেসব সড়ক পরিহারের অনুরোধ
ডিএমপি জানায়, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয় সরণি হয়ে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সীমিত যান চলাচল থাকবে। তাই এ সড়কটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা, শাহবাগ, মতিঝিল ও গুলিস্তানমুখী যানবাহনকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।

মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া মিরপুর থেকে রমনা ও মতিঝিলগামী যানবাহনকে শ্যামলী থেকে আগারগাঁও হয়ে জাহাঙ্গীর গেট, মহাখালী, তেজগাঁও ও মগবাজার ফ্লাইওভার দিয়ে চলাচল করতে বলা হয়েছে।

সীমিত আকারে যান চলাচল
প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি ও ফার্মগেট এলাকায় সীমিত যান চলাচল থাকবে। একইভাবে পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং অভিমুখে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
প্রয়োজনে ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্স ল্যাব ক্রসিং এলাকায় যানবাহন ডাইভারশন করা হবে।

পার্কিংয়ের নির্দেশনা
রাজধানীর যানবাহনের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহনকে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার ও গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করতে বলা হয়েছে।

ডিএমপি নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন