সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

বেগম জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বিএনপির নানা কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াসহ পুরো জেলায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর খবর সকালে নিশ্চিত হওয়ার পরপরই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সকালের দিকেই বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। সেখানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে শোক প্রকাশ করেন।

জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং সবাই কালো ব্যাজ ধারণ করেন। এরপর দলীয় উদ্যোগে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। খতম শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বিএনপি নেতারা বলেন, দেশের গণতন্ত্র ও রাজনৈতিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিকে, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার বাগবাড়ি এলাকাতেও সকাল থেকেই কোরআন খতমের আয়োজন করা হয়। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শুধু শহরেই নয়, জেলার গাবতলীসহ বিভিন্ন উপজেলায় বিএনপি কার্যালয়গুলোতেও একই ধরনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন