সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
সারাদেশরাজশাহীতে অভিযান: অবৈধ ‘লাচ্ছা সেমাই’ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন, সচেতনতা মহড়া অনুষ্ঠিত
বিএন‌পি নারী বান্ধব সরকার : ভোলায় নুরুল ইসলাম নয়ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ
বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
দিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

কুষ্টিয়ার ৪টি আসনে ৩৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি আসনে মোট ৩৪টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়া-১, ২ ও ৩ নম্বর আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের বাইরে কোনো বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি। একমাত্র কুষ্টিয়া-৪ আসনেই ২ জন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট ৯টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং জামায়াতের মনোনীত প্রার্থী দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলাল উদ্দীনসহ অন্যান্যরা মনোনয়নপত্র জমা দিলেও কোনো বিদ্রোহী প্রার্থী মাঠে নামেননি। ফলে প্রার্থী সমীকরণ এখানে তুলনামূলকভাবে পরিষ্কার।

কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে দাখিল হয়েছে ৮টি মনোনয়নপত্র। এই আসনে বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর যথাক্রমে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের বাইরে বিএনপি বা জামায়াতের কোনো বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেননি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ৭টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এখানে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং জামায়াতের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য আমির হামজা মনোনয়নপত্র জমা করেন। আনুষ্ঠানিক প্রার্থীদের বাইরে জোটভুক্ত কোনো দলের বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি বলে জানা গেছে।

এদিকে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে, যেখানে মোট ১০টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং জামায়াতের প্রার্থী কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

এই দুই স্বতন্ত্র প্রার্থী থাকায় কুষ্টিয়া-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে আলোচনা-সমালোচনায় চা-স্টলসহ সর্বত্র সরগরম পরিস্থিতি বিরাজ করছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন