সর্বশেষ

জাতীয়নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
গোমতী নদীতে এক ইঞ্চি মাটিও কাটতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশসলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক
তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

পাবনার বেড়ায় অজ্ঞাতদের হামলায় বৃদ্ধার মৃত্যু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধা নারী অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মারা গেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাটুরিয়া-নাকালিলা নতুন পেচাকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন (৯০) ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী ছিলেন এবং স্থানীয়ভাবে কবিরাজি পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজ ঘরে অবস্থান করছিলেন রহিমা খাতুন। এ সময় দুর্বৃত্তরা গলা কেটে ফেলে রেখে যায় তাকে। কিছু সময় পর তিনি গুরুতর আহত অবস্থায় চিৎকার করতে করতে প্রতিবেশী আব্দুল হানিফের বাড়ির উঠানে পৌঁছে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই দিন সকালে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বেড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন