সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
জাতীয়

আজ শেষ হচ্ছে নির্বাচনে মনোনয়নপত্র জমা: সংগ্রহ ৩ হাজার ১৪৪, জমা ১৬৬

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আজ সোমবার।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের ৩০০ আসনের জন্য মোট ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত জমা পড়েছে ১৬৬টি মনোনয়নপত্র।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত মোট ৫৭টি রাজনৈতিক দল অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। এদিকে, আদালতের আদেশে রোববার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ সমঅধিকার পার্টিকে পুনরায় নিবন্ধন দেওয়া হয়েছে।

দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হওয়ার প্রমাণ দাখিল করতে হবে। মনোনয়নপত্র জমার সময় ৫০ হাজার টাকা জামানতসহ প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামা সংযুক্ত করতে হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের সময় পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না। পাশাপাশি কোনো ধরনের মিছিল বা শোডাউন নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ তারিখ নির্ধারণ করা হয়।

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানো হবে কি না- এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। তবে বড় রাজনৈতিক দলগুলো অনুরোধ জানালে এক থেকে দুই দিন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আজই মনোনয়নপত্র জমার শেষ দিন। তবে বড় দলগুলো চাইলে কমিশন বসে বিষয়টি আলোচনা করতে পারে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আবেদন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সময় বাড়ানো হলে ভোটের তারিখ অপরিবর্তিত রেখে মনোনয়ন বাছাই, আপিল, নিষ্পত্তি ও প্রত্যাহারের সময়সূচিতে সমন্বয় আনা হবে। তবে এ সিদ্ধান্ত নিতে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের বৈঠক প্রয়োজন হবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন