সর্বশেষ

সারাদেশ

ঘাটাইলে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ওবায়দুল হক নাসির

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।

রোববার দুপুরে তিনি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল হক নাসির। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কাজে ঘাটাইলবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে ঘিরে ঘাটাইল উপজেলায় বিএনপির প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন