সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
জাতীয়

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, দেশজুড়ে কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

রোববার দুপুরের পর থেকে শাহবাগ মোড় অবরোধে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা, ফলে এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও সকাল থেকেই বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হতে থাকেন। তারা সড়কের একাংশে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। দুপুরের পর শাহবাগ মোড় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, গত শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরেও একই দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তারা ৭ জানুয়ারির মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল এবং দ্রুত বিচার সম্পন্নের আশ্বাস দেন। তবে ইনকিলাব মঞ্চ সেই আশ্বাস প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন। পালাতে সহায়তার অভিযোগে ভারতের দুই নাগরিককে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ওসমান হাদি। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান এবং ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ১২ ডিসেম্বর পুরানা পল্টনে তাকে লক্ষ্য করে গুলি করা হলে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন