সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই উদ্বোধন, ৫৮ কোটি লোকসান

আলমগীর চৌধুরি, জয়পুরহাট
আলমগীর চৌধুরি, জয়পুরহাট

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ৬৩তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।

গত মৌসুমে পঞ্জীভূত প্রায় ৫৮ কোটি টাকার লোকসান বহন করেই ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমে কার্যক্রম শুরু করলো রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানটি।

শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর। এ উপলক্ষে চিনিকল চত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা। এছাড়া বক্তব্য দেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চলতি ২০২৫-২৬ মৌসুমে জয়পুরহাট জেলায় তিন হাজার ২০০ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন আখ সংগ্রহের মাধ্যমে দুই হাজার ৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা জানান, আখচাষিদের উৎসাহ দিতে গত বছরের তুলনায় এবার আখের দাম বৃদ্ধি করা হয়েছে। মিল গেটে সরবরাহ করা আখের প্রতি কুইন্টালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২৫ টাকা এবং বাইরের কেন্দ্রগুলো থেকে আখ কিনতে দেওয়া হবে প্রতি কুইন্টাল ৬১৫ টাকা।

তিনি আরও জানান, আখচাষিদের দ্রুত ও স্বচ্ছভাবে অর্থ পরিশোধের লক্ষ্যে এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন